ফয়জুল লতিফ চৌধুরীর ধারাবাহিক উপন্যাস ভালবাসাবাসি
গলা পরিষ্কার করে কোর্ট ইন্সপেক্টর বললেন, ‘এক দিনের রিম্যাণ্ডের জন্য আবেদন করছি স্যার।’ মুকুন্দরাম বাবু দাঁড়িয়ে বললেন, ‘মান্যবর আদালত অনুমতি দিলে কোর্ট ইন্সপেক্টরকে আমি দু’একটি প্রশ্ন করতে চাই।’ মুকুন্দরাম বাবু বললেন, ‘একটি শেষ প্রশ্ন করতে চাই। আপনি বলেছিলেন আমার ছেলেটিকে একদিনের রিম্যাণ্ডে নেয়া দরকার। ধরা যাক মান্যবর আদালত আপনার আবেদন অনুযায়ী একদিনের রিম্যাণ্ড মঞ্জুর করলেন। রিম্যাণ্ডে নিলে আপনি তাকে কোন্ পাঁচটি প্রশ্ন অবশ্যই করতেন সেগুলি কি আমাদের বলতে পারেন?’ এবারও উত্তর না দিয়ে চুপ করে থাকলেন কোর্ট ইন্সপেক্টর। মুকুন্দরাম বাবু আদালতের দিকে তাকিয়ে বললেন, ‘মান্যবর আদালত, কোর্ট ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করার আর কিছু নেই।’